Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

শিক্ষার সংজ্ঞা দাও। শিক্ষা কাকে বলে?

 শিক্ষার সংজ্ঞা অথবা, শিক্ষা কাকে বলে ? 

শিক্ষা বলতে কি বোঝো ? রবীন্দ্রনাথের মতে শিক্ষার সংজ্ঞা; গান্ধীজীর মতে শিক্ষার সংজ্ঞা; বিবেকানন্দের মতে শিক্ষার সংজ্ঞা

    শিক্ষার সংজ্ঞা বা শিক্ষা কাকে বলে ? -এই প্রশ্নটি অনেকেই করে থাকে। তাই আজকের পোস্টে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি সম্পর্কে আলোচনা করা হবে। সর্বপ্রথম শিক্ষার সর্বজনীন সংজ্ঞা দেওয়া হবে, তারপর বিভিন্ন মনিষীরা যে শিক্ষা সংজ্ঞা দিয়েছেন সেগুলি উল্লেখ করা হবে। 

শিক্ষার সংজ্ঞা 

শিক্ষা হল এক জীবনব্যাপী, গতিশীল, পরিবর্তনশীল, বহুমুখী সামাজিক প্রক্রিয়া যা ব্যক্তির দৈহিক, মানসিক, প্রাক্ষভিক, সামাজিক, আধ্মাত্মিক, নৈতিক প্রভৃতি গুনগুলির সুষম ও সার্থক বিকাশের মাধ্যমে ব্যক্তিকে জীবনের পরম সত্যকে উপলব্ধি করতে সহায়তা করে। 

ব্যুৎপত্তিগত অর্থে শিক্ষার সংজ্ঞা 

শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ বিশ্লেষণ করলে দেখা যায় যে, ব্যক্তির অন্তরে যেসব অন্তর্নিহিত সম্ভাবনাগুলি সুপ্ত অবস্থায় রয়েছে, সেগুলির উন্মোচন, প্রতিপালন, অনুশীলন করাই হল শিক্ষা। 

 ➤ জানুন শিক্ষার বুৎপত্তিগত অর্থ কি ?

রবীন্দ্রনাথের মতে শিক্ষার সংজ্ঞা  

শিক্ষা হল তাই যা শুধুমাত্র তথ্য পরিবেশন করে না বরং বিশ্ব প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বিধানের মাধ্যমে মনুষ্য জীবনকে তাৎপর্যপূর্ণ ভাবে গড়ে তোলে। 

গান্ধীজীর মতে শিক্ষার সংজ্ঞা

শিক্ষা বলতে ব্যক্তির অন্তর্নিহিত শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক ইত্যাদি সকল রকম সত্তার পরিপূর্ণ প্রকাশকে বোঝায়।  

বিবেকানন্দের মতে শিক্ষার সংজ্ঞা

শিশু যে সকল অন্তর্নিহিত সম্পূর্ণতা নিয়ে জন্মায়, সেই সব অন্তর্নিহিত প্রতিভা বা সম্পূর্ণতার পরিপূর্ণ বিকাশ ঘটানোই হল শিক্ষা। 

 

শিক্ষার সংজ্ঞা আরও বিস্তারিত জানুন 👇 

➤ ভারতীয় শিক্ষাবিদদের মতে শিক্ষার সংজ্ঞা দাও।

➤ পাশ্চাত্য শিক্ষাবিদগনের মতে শিক্ষার সংজ্ঞা দাও। 

দ্বাদশ শ্রেণী শিক্ষাবিজ্ঞান অধ্যায় ভিত্তিক নোট 👇 

🔰প্রথম অধ্যায় : শিখন 👉 নোট (MCQ, SAQ এবং বড় প্রশ্ন)

বিশেষ দ্রষ্টব্য : লেখাটি আপনার পড়াশুনার ক্ষেত্রে কাজে লাগলে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই পোস্ট সম্পর্কিত আপনার কাছে নতুন কোনও তথ্য থাকলে কমেন্টের মাধ্যমে বা ইমেইল করে আমাদের জানান।

সতর্কবাণী : অ্যাডমিনের অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা কপি-পেস্ট করে অন্য কোনো ব্লগ, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এমনকি ছাপানোও নিষেধ। অন্যথায় আইনত ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

3 Comments

  1. Valuable information

    ReplyDelete
  2. শিক্ষার সংজ্ঞা আরো দরকার

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement