Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ভারতীয় শিক্ষাবিদদের মতে শিক্ষার সংজ্ঞা দাও

ভারতীয় শিক্ষাবিদদের মতে শিক্ষার সংজ্ঞা 

    আজকের আলোচনার বিষয় হল, 'ভারতীয় শিক্ষাবিদ্‌দের   মতে শিক্ষার সংজ্ঞা'। আপনারা যারা ভারতীয়  শিক্ষাবিদগনের মতে শিক্ষা কাকে বলে? - এমন কোনো বিষয়   খুঁজছেন, তাহলে এই পোস্টটি আপনাকে সেই বিষয় খুঁজে পেতে সাহায্য করবে। শিক্ষা কাকে বলে ? - এই বিষয়ে প্রাচ্য   শিক্ষাবিদ্‌গন তথা ভারতীয় শিক্ষাবিদ্‌গন ভিন্ন ভিন্ন দিক  থেকে ব্যাখ্যা করেছেন। নিম্নে ভারতীয় শিক্ষাবিদগনের মতে   শিক্ষা কি তা ধারাবাহিকভাবে উল্লেখ করা হল - 

রবীন্দ্রনাথ, গান্ধীজী ও বিবেকান্দের মতে শিক্ষার সংজ্ঞা; শিক্ষা কাকে বলে; শিক্ষা সম্পর্কে প্রাচীন ও আধুনিক ভারতীয় ধারনা
ভারতীয় শিক্ষাবিদদের মতে শিক্ষার সংজ্ঞা

শিক্ষা সম্পর্কে প্রাচীন ভারতীয় ধারনা

    শিক্ষা সম্পর্কে প্রাচীন ভারতীয় ধারনাগুলির মধ্যে পড়ে যাজ্ঞবল্ক্য, পানিনি, শঙ্করাচার্য, কনাদ প্রমুখদের প্রদত্ত সংজ্ঞাগুলি।

👉 পানিনির মতে শিক্ষা – শিক্ষা হল এমন এক ধরনের প্রশিক্ষণ যা ব্যাক্তি প্রকৃতির কাছ থেকে অর্জন করে। 

👉 কনাদ এর মত অনুসারে - ব্যাক্তির আত্মতৃপ্তির বিকাশ হল শিক্ষা। 

👉 যাজ্ঞবল্ক্য মনে করেন – শিক্ষা হল তাই যা মানুষকে সুচরিত্রবান ও জগতের উপযোগী করে তোলে। 

👉 শঙ্করাচার্য শিক্ষাকে আত্মোপলব্ধির উপায় হিসেবে মনে করেন। 

👉 কৌটিল্য মনে করেন – শিক্ষার অর্থ হল দেশ মাতৃকার জন্য প্রশিক্ষণ ও জাতির প্রতি প্রীতি। 

👉 ঋকবেদ – শিক্ষা হল এমন একটি প্রক্রিয়া যা মানুষকে আত্মবিশ্বাসী এবং আত্মত্যাগী হতে উদবুদ্ধ করে। 

👉 উপনিষদে বলা হয়েছে – শিক্ষা হল এমন কিছু যার অন্তিম পরিণতি মোক্ষ লাভ (সা বিদ্যা যা বিমুক্তয়ে)।

👉 শ্রীরাম কৃষ্ণ - ‘যতদিন বাঁচি ততদিন শিখি’।

👉 গুরু নানকের মতে শিক্ষা - শিক্ষা হল এমন একটি প্রক্রিয়া, যা ব্যক্তিকে কাম, ক্রোধ, লোভ, মোহ ও অহং -এই পাঁচটি শত্রুকে জয় করতে সমর্থ করে তোলে।

শিক্ষা সম্পর্কে আধুনিক ভারতীয় ধারনা 

    শিক্ষা সম্পর্কে আধুনিক ভারতীয় ধারনাগুলির মধ্যে পড়ে স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ, রাধাকৃষ্ণাণ প্রমুখ শিক্ষাবিদগন।

👉 রবীন্দ্রনাথের মতে শিক্ষার সংজ্ঞা 

    শিক্ষা হল তাই যা শুধুমাত্র তথ্য পরিবেশন করে না বরং বিশ্ব প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বিধানের মাধ্যমে মনুষ্য জীবনকে তাৎপর্যপূর্ণ ভাবে গড়ে তোলে। (Education means to enable the child to find out the ultimate truth, making truth its own and giving expression to it.)

👉 গান্ধীজীর মতে শিক্ষার সংজ্ঞা

    শিক্ষা বলতে ব্যক্তির অন্তর্নিহিত শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক ইত্যাদি সকল রকম সত্তার পরিপূর্ণ প্রকাশকে বোঝায়। (By education I mean an all round drawing out of the best in child and man – body, mind and soul) 

👉 স্বামী বিবেকানন্দের মতে শিক্ষার সংজ্ঞা

    শিশু যে সকল অন্তর্নিহিত সম্পূর্ণতা নিয়ে জন্মায়, সেই সব অন্তর্নিহিত প্রতিভা বা সম্পূর্ণতার পরিপূর্ণ বিকাশ ঘটানোই হল শিক্ষা। (Education is the manifestation of the perfection already in man.)  

👉 স্বামী দয়ানন্দের মতে শিক্ষার সংজ্ঞা

   শিক্ষা হল চরিত্রগঠন ও ধার্মিক জীবনযাপনের উপায়।(Education is the way of character formation and religious life). 

👉 ঋষি অরবিন্দের মতে শিক্ষার সংজ্ঞা 

    শিক্ষার লক্ষ্য হল মানুষকে দিব্যজীবনের জন্য প্রস্তুত করা। (Building of the human mind and spirit is called education).

👉 হুমায়ুন কবীরের মতে শিক্ষার সংজ্ঞা : 

    শিক্ষা হল একটি গতিশীল প্রক্রিয়া, যা সামগ্রিকভাবে পরিবর্তিত পরিবেশের সাথে এবং উন্নততর অবস্থার সঙ্গে সামঞ্জস্য বিধানের জন্য মানুষের মধ্যে পরিবর্তন আনে।

👉 জাকির হোসেনের মতে শিক্ষার সংজ্ঞা : 

    - শিক্ষা হল এমন একটি প্রক্রিয়া যা মানুষের মনের সম্পূর্ণ বিকাশের সহায়ক হয়। 

👉 জওহরলাল নেহেরুর মতে শিক্ষার সংজ্ঞা :

    - ব্যক্তিকে একজন উৎপাদনশীল সুনাগরিক হিসাবে গড়ে তুলতে সক্ষম করে তোলাই হল শিক্ষা। (Enabling the individual to be a producer as well as a good citizen, is called education).

👉 ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের মতে শিক্ষার সংজ্ঞা : 

    শিক্ষাবিদ ও দার্শনিক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান বিশ্ববিদ্যালয় কমিশনের রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, ভারতীয় কৃষ্টিধারা অনুসারে শিক্ষা কেবলমাত্র জীবিকা অর্জনের উপায় নয় বা নাগরিকতা অর্জনের কৌশল নয়। শিক্ষা হল আধ্যাত্মময় জীবনের উদ্বোধন, সত্যানুসন্ধানে মানবাত্মার প্রশিক্ষণ এবং মহৎ গুনগুলির অনুশীলন। 

👉 এ.পি.জে আব্দুল কালামের মতে শিক্ষার সংজ্ঞা :

    - শিক্ষা হল এমন একটি বিষয় যা অনুসন্ধিৎসা, সৃজনশীলতা, উৎসাহ এবং নৈতিক নেতৃত্বদানের দক্ষতার স্ফুরণ ঘটায়, যা গণতান্ত্রিক দেশের পক্ষে আবশ্যক। আমাদের এমন শিক্ষার প্রয়োজন, যা আমাদের শিশুদের মধ্যে এইসব দক্ষতার শ্রীবৃদ্ধি ঘটায় এবং তাদেরকে স্বশিখনে সাহায্য করে যারা স্বনির্দেশিত ও আত্মনিয়ন্ত্রিত।

    সুতরাং উপরিউক্ত সংজ্ঞাগুলি থেকে বোঝা যাচ্ছে যে, ভারতীয় শিক্ষাবিদগন একদিকে যেমন পার্থিব জগৎ -এ অভিযোজনের জন্য শিক্ষার্থীকে যোগ্য করে তোলার প্রক্রিয়াকে শিক্ষা হিসেবে অবিহিত করেছেন তেমনি অন্যদিকে শিক্ষার্থীকে আধ্যাত্মিক জগৎ -এর জন্য প্রস্তুত করাকেও শিক্ষার অন্যতম উদ্দেশ্য হিসেবে বিবেচনা করেছেন।

আরও পড়ুন পাশ্চাত্য শিক্ষাবিদগনের মতে 👉 শিক্ষার সংজ্ঞা 


তথ্যসূত্র : 
  • ঘোড়াই নিমাই চাঁদ; উচ্চমাধ্যমিক শিক্ষা; ABS Publishing House
  • ভট্টাচার্য দিব্যেন্দু, বর্মণ প্রনব; উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞানের রূপরেখা; Nurture Publication
  • ইসলাম নুরুল;  উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান; শ্রীধর প্রকাশনী
  • ভক্তা ভক্তি ভূষণ; ভারতীয় শিক্ষার রূপরেখা; অ আ ক খ প্রকাশনী

বিশেষ দ্রষ্টব্য : লেখাটি আপনার পড়াশুনার ক্ষেত্রে কাজে লাগলে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই পোস্ট সম্পর্কিত আপনার কাছে নতুন কোনও তথ্য থাকলে কমেন্টের মাধ্যমে বা ইমেইল করে আমাদের জানান।

সতর্কবাণী : অ্যাডমিনের অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা কপি-পেস্ট করে অন্য কোনো ব্লগ, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এমনকি ছাপানোও নিষেধ। অন্যথায় আইনত ব্যবস্থা নেওয়া হবে। 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement