দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রথম অধ্যায়
দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞানের প্রথম অধ্যায় হল শিখন। উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞানের প্রথম অধ্যায় শিখন থেকে MCQ, SAQ (সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী) এবং রচনাধর্মী বা বর্ণনামূলক প্রশ্নাবলী -এই তিন ধরনের প্রশ্ন-উত্তরই হয়ে থাকে। এই পোস্টে যেসব বিষয় আলোচনা করা হবে, তা দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রথম অধ্যায় pdf আকারেও ডাউনলোড করতে পারবে। এই পোস্টে 'দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রথম অধ্যায় শিখন' থেকে নিম্নলিখিত প্রশ্ন-উত্তর গুলি আলোচনা করা হল -
- দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রথম অধ্যায় MCQ
- দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রথম অধ্যায় SAQ
- দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রথম অধ্যায় বড় প্রশ্ন ও উত্তর
দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রথম অধ্যায় MCQ
এই পোস্টে দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রথম অধ্যায় শিখন থেকে যেসব MCQ প্রশ্নগুলি হয় তাদের শুধুমাত্র প্রশ্নসহ সঠিক উত্তরটিই একবাক্যে উল্লেখ করা হল। যাতে করে তোমরা পরীক্ষায় MCQ চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করতে পারো। এখানে নিম্নলিখিত MCQ গুলি ছাড়াও তোমরা দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রথম অধ্যায় SAQ এবং রচনাধর্মী প্রশ্ন ও উত্তর গুলি ভালো করে মুখস্ত করবে, যেখান থেকে আরো অনেক গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নের উত্তর পেয়ে যাবে।
- শিখন একটি - অর্জিত প্রক্রিয়া।
- শিখন হল - আচরণের পরিবর্তন।
- শিখনের প্রথম স্তরটি হল - অভিজ্ঞতা অর্জন।
- শিখনের দ্বিতীয় স্তরটি হল - ধারন।
- শিখনের তৃতীয় স্তরটি হল - পুনরুদ্রেক।
- পূর্বের অর্জিত অভিজ্ঞতা তার প্রতীরূপের সাহায্যে পুনরুত্থাপিত হওয়াকে বলে - প্রত্যভিজ্ঞা।
- প্রত্যভিজ্ঞা কথাটির অর্থ হল - চিনে নেওয়া।
- পুনরুদ্রেক কথাটির অর্থ হল - স্মরণ করা।
- মনোবিদ গ্যাগনে শিখনের পাঁচটি শ্রেণীর কথা বলেছেন।
- পরিনমন এক ধরনের - স্বাভাবিক প্রক্রিয়া।
- শিখনের প্রথম উপাদানটি হল - পরিনমন।
- 'আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হল ক্রিয়াশীল আগ্রহ' -এ কথাটি বলেছেন ম্যাকডুগাল।
দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রথম অধ্যায় SAQ
প্রশ্ন ১) শিখন কী ?
উত্তর : পরিবেশের সঙ্গে সঠিকভাবে অভিযোজন করার জন্য যে মানসিক প্রক্রিয়ার দ্বারা ব্যক্তির নতুন আচরণ অর্জন বা পুরোনো আচরণকে আরও শক্তিশালী করার প্রক্রিয়াকে বলে শিখন।
প্রশ্ন ২) শিখনের একটি বৈশিষ্ট্য লেখো ?
উত্তর : শিখনের একটি বৈশিষ্ট্য হলো শিখন অনুশীলন ও প্রশিক্ষণলব্ধ প্রক্রিয়া।
প্রশ্ন ৩) শিখন ও পরিণমনের মধ্যে একটি পার্থক্য লেখো।
উত্তর : শিখনের জন্য প্রশিক্ষণের প্রয়োজন হয় কিন্তু পরিণমনের জন্য কোন প্রকার প্রশিক্ষণের প্রয়োজন হয় না। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া।
প্রশ্ন ৪) পরিণমন কি ?
উত্তর : পরিণমন হলো একটি জন্মগত, স্বাভাবিক, জৈবিক বৃদ্ধিমূলক প্রক্রিয়া যার মধ্য দিয়ে ব্যক্তির নিজস্ব বৈশিষ্ট্য গুলি স্বতঃস্ফূর্তভাবে বিকাশলাভ করে এবং ব্যক্তির আচরণধারার মধ্যে পরিবর্তন সাধিত হয়।
প্রশ্ন ৫) পরিণমনের একটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর : পরিনমন হল একটি জন্মগত স্বাভাবিক প্রক্রিয়া।
প্রশ্ন ৬) প্রেষণার দুটি নির্ধারকের নাম লেখো।
উত্তর : প্রশ্নের দুটি গুরুত্বপূর্ণ নির্ধারক হলো অভাববোধ এবং কৌতূহল।
প্রশ্ন ৭) প্রত্যভিজ্ঞা বলতে কী বোঝায়?
উত্তর : পূর্বে অর্জিত কোনো অভিজ্ঞতা যখন তার প্রতিরূপের সাহায্যে ব্যক্তির সম্মুখে পুনরুত্থাপিত হয় তখন তাকে প্রত্যভিজ্ঞা বলে।
প্রশ্ন ৮) মনোবিদ ক্যাটেল কোন প্রকার বুদ্ধির কথা বলেছেন?
উত্তর : মনোবিদ ক্যাটেল দুই প্রকার বুদ্ধির কথা বলেছেন যথা তরল বুদ্ধি এবং কেলাসিত বুদ্ধি।
প্রশ্ন ৯) 'C' বুদ্ধির কথা কে বলেছেন?
উত্তর : 'C' বুদ্ধির কথা মনোবিদ্ ভার্নন বলেছেন।
প্রশ্ন ১০) শিখন ও পরিণমনের একটি সাদৃশ্য লেখো।
উত্তর : এই দুই প্রকার প্রক্রিয়াই ব্যক্তির জীবন বিকাশে সাহায্য করে।
দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞানের প্রথম অধ্যায় বড় প্রশ্ন ও উত্তর (রচনাধর্মী)
প্রশ্ন ১) মনোযোগ কাকে বলে ? মনোযোগের শর্ত বা নির্ধারকগুলি কি কি ? 👉 উত্তর
প্রশ্ন ২) আগ্রহ কাকে বলে ? শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকা/গুরুত্ব আলোচনা করো। 👉 উত্তর
- ঘোড়াই নিমাই চাঁদ; উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান; ABS Publishing House
- ভট্টাচার্য দিব্যেন্দু, বর্মণ প্রনব; উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞানের রূপরেখা; Nurture Publication
- ইসলাম নুরুল; উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান; শ্রীধর প্রকাশনী
বিশেষ দ্রষ্টব্য : লেখাটি আপনার পড়াশুনার ক্ষেত্রে কাজে লাগলে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই পোস্ট সম্পর্কিত আপনার কাছে নতুন কোনও তথ্য থাকলে কমেন্টের মাধ্যমে বা ইমেইল করে আমাদের জানান।

0 Comments