Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান পঞ্চম অধ্যায় রাধাকৃষ্ণন কমিশন | অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)

দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান পঞ্চম অধ্যায় (SAQ) : রাধাকৃষ্ণন কমিশন

দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান পঞ্চম অধ্যায় (SAQ)
দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান পঞ্চম অধ্যায়

    আজ তোমাদের সাথে শেয়ার করবো দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান পঞ্চম অধ্যায় -এর অতি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর পর্বের এই পোস্টে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণান কমিশনের  SAQ অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে। 


বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন (SAQ) 👉 অতি সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর   


প্রশ্ন ) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের ভারতীয় সদস্য কারা ছিলেন? 

উত্তর ⏩ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে ৭ জন ভারতীয় সদস্য ছিলেন। এরা হলেন – ডঃ সর্বপল্লী রাধা কৃষ্ণাণ, ডঃ নির্মল কুমার সিধান্ত, ডঃ মেঘনাদ সাহা, ডঃ এ লক্ষণস্বামী মুদালিয়র, ডঃ তারাচাঁদ, ডঃ জাকির হোসেন এবং ডঃ করম নারায়ণ বহল। 

প্রশ্ন ) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের বিদেশী সদস্য কারা ছিলেন? 

উত্তর ⏩ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে ৩ জন ভারতীয় সদস্য ছিলেন। এরা হলেন – ডঃ জেমস এফ ডাফ, ডঃ আর্থার ই মরগ্যান এবং ডঃ জন টিগার্ট। 

প্রশ্ন ) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কীসের উপর ভিত্তি করে উচ্চশিক্ষার লক্ষ্য নির্ধারণ করেছে? 

উত্তর ⏩ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন চারটি সমাজদর্শনের উপর ভিত্তি করে উচ্চশিক্ষার লক্ষ্য নির্ধারণ করেছেন। সেগুলি হল – সামাজিক ন্যায় বিচার, স্বাধীনতা, সমানাধিকার এবং সৌভ্রাতৃত্ববোধ। 

প্রশ্ন ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গুণগত দিক থেকে ক-টি ভাগে ভাগ করা হয়? 

উত্তর ⏩বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গুণগত দিক থেকে চার ভাগে ভাগে করেছে। এগুলি হল – প্রফেসর, রিডার, লেকচারার এবং ইন্সট্রাকটর। 

প্রশ্ন ) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে উল্লিখিত যেকোনো দুই ধরনের পেশাগত শিক্ষার নাম লেখো। 

উত্তর ⏩ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে উল্লিখিত পেশাগত শিক্ষাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল – কৃষিবিদ্যা শিক্ষা এবং চিকিৎসাশাস্ত্র শিক্ষা। 

প্রশ্ন ) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গ্রামীণ শিক্ষাক্ষেত্রে কোন কোন স্তরের উল্লেখ করেছে? 

উত্তর ⏩ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গ্রামীণ শিক্ষাক্ষেত্রে চারটি স্তরের উল্লেখ করেছে। যথা – প্রাথমিক শিক্ষা (মেয়াদ – ৪ বছর), মাধ্যমিক শিক্ষা (মেয়াদ – ৩ বছর), কলেজীয় শিক্ষা (মেয়াদ – ৩ বছর) এবং বিশ্ববিদ্যালয় শিক্ষা (মেয়াদ – ২ বছর)। 

প্রশ্ন ) কোন কমিশন কী কারণে ছাত্রদের Students’ Union গঠনের অধিকার দিয়েছিল? 

উত্তর ⏩বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন শিক্ষার্থীদের চরিত্রগঠন ও নেতৃত্বের গুণাবলির বিকাশের জন্য সংগঠন বা Students’ Union গঠনের কথা বলেছিল। 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement