Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

মাধ্যমিক শিক্ষা কমিশন অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর | মুদালিয়ার কমিশন SAQ

উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান দ্বাদশ শ্রেণী  
মুদালিয়ার কমিশন (১৯৫২-৫৩)

মুদালিয়ার কমিশন অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

    

    দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়টি হল মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন। আজকের পোস্টে এই মাধ্যমিক শিক্ষা কমিশনের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গুলি নিয়ে আলোচনা করা হল। 

মুদালিয়ার কমিশন অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 

প্রশ্ন ) মাধ্যমিক শিক্ষা কমিশনের ভারতীয় সদস্য কারা ছিলেন ? 

উত্তর ⏩ মাধ্যমিক শিক্ষা কমিশনে মোট ৭ জন ভারতীয় সদস্য ছিলেন। এরা হলেন – ডঃ লক্ষণস্বামী মুদালিয়র, ডঃ অনাথনাথ বসু, শ্রীমতী হংসরাজ মেহেতা, শ্রী জে এস তারপোরভেলা, শ্রীমতী কে এল শ্রীমানী, শ্রী এম টি ব্যাস, শ্রী কে জি ফারাদিন। 

প্রশ্ন ) মাধ্যমিক শিক্ষা কমিশনে বিদেশি সদস্য কারা ছিলেন ? 

উত্তর ⏩ মাধ্যমিক শিক্ষা কমিশনে দুই জন বিদেশি সদস্য ছিলেন। এরা হলেন – জন খিরসি এবং কে আর উইলিয়াম। 

প্রশ্ন ) মুদালিয়র কমিশন দ্বারা উল্লিখিত মাধ্যমিক শিক্ষার দুটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য লেখো। 

উত্তর ⏩ মুদালিয়র কমিশন উল্লিখিত দুটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল – ১) প্রজাতান্ত্রিক স্বাধীন রাষ্ট্রের জন্য সুনাগরিক গড়ে তোলা, ২) যুব সমাজের চরিত্র গঠন। 

প্রশ্ন ) মাধ্যমিক স্তরে প্রযুক্তিশিক্ষার ধারণা তৈরির জন্য মুদালিয়র কমিশন কোন সংগঠনকে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে বলেছিল ? 

উত্তর ⏩ মাধ্যমিক স্তরে প্রযুক্তিশিক্ষার ধারণা তৈরির জন্য মুদালিয়র কমিশন সর্ব ভারতীয় কারিগরি শিক্ষা পর্ষদ (All India Council for Technical Education – AICTE) নামক সংগঠনকে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে বলেছিল। 

প্রশ্ন ) ভাষা শিক্ষা বিষয়ে উপদেষ্টা বোর্ডটির নাম কী ? 

উত্তর ⏩ ভাষা শিক্ষা বিষয়ে উপদেষ্টা বোর্ডটির নাম ছিল কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা বোর্ড (Central Advisory Board of Education – CABE)। 

প্রশ্ন ) মুদালিয়র কমিশন নিম্নমাধ্যমিক স্তরে ভাষা শিক্ষার ক্ষেত্রে কী সুপারিশ করেন ? 

উত্তর ⏩ মুদালিয়র কমিশন নিম্নমাধ্যমিক স্তরে ভাষা শিক্ষার ক্ষেত্রে দুটি ভাষার সুপারিশ করেন – একটি মাতৃভাষা এবং অপরটি ইংরেজি বা হিন্দি। 

প্রশ্ন ) মুদালিয়র কমিশন উচ্চমাধ্যমিক স্তরে ভাষা শিক্ষার ক্ষেত্রে কী সুপারিশ করেন ? 

উত্তর ⏩ মুদালিয়র কমিশন উচ্চমাধ্যমিক স্তরে ভাষা শিক্ষার ক্ষেত্রে দুটি ভাষার সুপারিশ করেন – একটি মাতৃভাষা এবং অপরটি ইংরেজি বা হিন্দি বা সংস্কৃত। 

প্রশ্ন ) মুদালিয়র কমিশনের প্রস্তাবে বহুমুখী বিদ্যালয় বলতে কী বোঝানো হয়েছে ? 

উত্তর ⏩ মুদালিয়র কমিশনের প্রস্তাবে বলা হয়েছে, যে-সমস্ত বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ রুচি, সামর্থ্য ও প্রবণতা অনুযায়ী সাধারণ ও বিশেষ শিক্ষা লাভ করতে পারে তাদের বহুমুখী বিদ্যালয় বলা হয়েছে। 

প্রশ্ন ) মাধ্যমিক শিক্ষা বোর্ড কেন গঠন করা হয় ? 

উত্তর ⏩ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা করার জন্য প্রতি রাজ্যে শিক্ষা অধিকর্তার সভাপতিত্বে কারিগরি ও বৃত্তিশিক্ষা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য মাধ্যমিক শিক্ষা বোর্ড গঠন করা হয়। 

প্রশ্ন ) মুদালিয়র কমিশন পরীক্ষায় নম্বর প্রদানের জন্য কোন পদ্ধতি চালু করেন ? 

উত্তর ⏩ মুদালিয়র কমিশন পরীক্ষায় নম্বর প্রদানের জন্য সাংকেতিক পদ্ধতি ব্যবহারের সুপারিশ করেছিলেন। যেমন A (অতি উত্তম), B (উত্তম), C (সাধারণ), D (মন্দ), E (অতি মন্দ)। এটি Five Point Scale নামেও পরিচিত। 

প্রশ্ন ) Cumulative Record Card (CRC) কী ? 

উত্তর ⏩ মুদালিয়র কমিশনের প্রস্তাব অনুযায়ী, শিক্ষার্থীর উন্নয়ন সম্পর্কে যে বিবরণী পত্র লেখা হত, তাকে Cumulative Record Card বা CRC বলা হয়। 

প্রশ্ন ) মুদালিয় কমিশন কোন কোন গ্রেডের সুপারিশ করেছিলেন ? 

উত্তর ⏩ মুদালিয়র কমিশন শিক্ষার্থীদের লিখিত পরীক্ষায় মূল্যায়নের জন্য পাঁচটি গ্রেডের সুপারিশ করেন। যথা – A, B, C, D এবং E। 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement