পাশ্চাত্য শিক্ষাবিদগনের মতে শিক্ষার সংজ্ঞা
![]() |
| পাশ্চাত্য শিক্ষাবিদগনের মতে শিক্ষার সংজ্ঞা |
পাশ্চাত্য শিক্ষা বিজ্ঞানের মতে শিক্ষার সংজ্ঞা
আজকের আলোচনার শিরোনাম হল "পাশ্চাত্য শিক্ষাবিদগনের মতে শিক্ষার সংজ্ঞা দাও"। ভারতীয় শিক্ষাবিদগনের মতো বিভিন্ন পাশ্চাত্য শিক্ষাবিদগন 'শিক্ষা কাকে বলে' -এই নিয়ে প্রত্যেক শিক্ষাবিদ ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন। পাশ্চাত্য শিক্ষাবিদগনের দেওয়া শিক্ষার সংজ্ঞাগুলিকে দুটি ধারায় বিভক্ত করা হল। যথা শিক্ষা সম্পর্কে প্রাচীন পাশ্চাত্য ধারণা এবং শিক্ষা সম্পর্কে আধুনিক পাশ্চাত্য ধারণা। নিম্নে পাশ্চাত্য শিক্ষাবিদগনের মতে শিক্ষা কি তা একে একে উল্লেখ করা হল।
শিক্ষা সম্পর্কে প্রাচীন পাশ্চাত্য ধারনা
শিক্ষার সংজ্ঞা প্লেটো :
প্লেটোর শিক্ষক সক্রেটিসের মতে, “শিক্ষার উদ্দেশ্য হলো মিথ্যার বিনাশ আর সত্যের আবিষ্কার”
অ্যারিস্টটল এর মতে শিক্ষার সংজ্ঞা – সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই হল শিক্ষা। এরিস্টোটল বলেছেন : শিক্ষার প্রকৃত উদ্দেশ্যে হলো ধর্মীয় অনুশাসনের অনুমোদিত পবিত্র কার্যক্রমের মাধ্যমে সুখ লাভ করা।
শিক্ষা সম্পর্কে আধুনিক পাশ্চাত্য ধারনা
জন ডিউই এর মতে শিক্ষার সংজ্ঞা
জন ডিউই শিক্ষার সংজ্ঞা দিতে গিয়ে বেশ কিছু দিক উল্লেখ করেছেন। যেমন👉শিক্ষা হল ব্যক্তির সেই সব ক্ষমতার বিকাশ যেগুলি তার পরিবেশকে নিয়ন্ত্রণ করতে এবং নিজস্ব সম্ভাবনাগুলিকে ফলপ্রসূ করতে সমর্থ করে।
👉 এছাড়া তিনি বলেছেন শিক্ষাই জীবন, জীবনই শিক্ষা।
👉 ডিউই - “শিক্ষা হল অভিজ্ঞতার পুনসংঠন”।
👉 ডিউই বলেছেন, “ শিক্ষার উদ্দেশ্য আত্ম উপলদ্ধি।”
👉ডিউই – শিক্ষা হল জীবনব্যাপী প্রক্রিয়া।
👉 John Dewey বলেছেন “Education has two aspect: psychological and sociological.”
পেস্তালৎসির মতে শিক্ষার সংজ্ঞা
ফ্রয়েবেল এর মতে শিক্ষার সংজ্ঞা
শিক্ষা হল শিক্ষার্থীর সেই বিকাশ প্রক্রিয়া যার মধ্য দিয়ে সে নিজেকে বিশ্ব সত্ত্বার অংশ রূপে উপলব্ধি করে।স্যার জন অ্যাডামস এর মতে শিক্ষার সংজ্ঞা
শিক্ষা হল একটি সচেতন ও ঐচ্ছিক প্রক্রিয়া যার দ্বারা একজন ব্যক্তি যোগাযোগ ও জ্ঞান নিয়ন্ত্রণের মাধ্যমে অপর একজন ব্যক্তির বিকাশে সাহায্য করে।
রেমন্ট এর মতে শিক্ষার সংজ্ঞা
শিক্ষা হল মানুষের শৈশবকাল থেকে পরিণত বয়স পর্যন্ত জীবন বিকাশের এক প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ায় সে ক্রমশ তার প্রাকৃতিক, সামাজিক এবং আত্মিক পরিবেশের সঙ্গে সংগতিবিধানে সামর্থ হয়ে ওঠে।
নান এর মতে শিক্ষার সংজ্ঞা
শিক্ষা হল নিজস্বতার পূর্ণ বিকাশ, যার সাহায্যে ব্যক্তি তার সর্বোচ্চ ক্ষমতা অনুযায়ী মানব জীবনে মৌলিক অবদান রাখতে পারে।
হারবার্ট স্পেন্সার এর মতে শিক্ষার সংজ্ঞা
মানব জীবনের ক্ষেত্রে যে জ্ঞান সর্বাপেক্ষা মূল্যবান, সেই জ্ঞানকে শিক্ষা বলে।
শিক্ষাবিদ জন লকের মতে, শিক্ষার উদ্দেশ্য হবে সুস্থ দেহে সুস্থ মন প্রতিপালনের নীতিমালা আয়ত্বকরণ।
বিখ্যাত শিক্ষাবিদ হার্বার্ট বলেছেন, শিক্ষার উদ্দেশ্য হবে শিশুর সম্ভবনা ও অনুরাগের পূর্ণ বিকাশ ও তার নৈতিক চরিত্রের প্রকাশ।
স্যার পার্সীনান বলেছেন, শিক্ষার উদ্দেশ্য হলো : চরিত্র গঠন, পরিপূর্ণ জীবনের জন্য প্রস্তুতি এবং ভালো দেহ ভালো মন গড়ে তোলা।
Bartrand Russell শিক্ষার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন : .......The education system we must aim at producing in the future is one which gives every boy and girl an opportunity for the best that exists.
উপরিউক্ত সংজ্ঞা গুলি বিচার বিশ্লেষণ করে একথাই বলা যায় যে, ভারতীয় শিক্ষাবিদগন শিক্ষার সংজ্ঞা নির্ধারণের ক্ষেত্রে যতটা আধ্যাত্মিকবাদকে গুরুত্ব দিয়েছেন, পাশ্চাত্য শিক্ষাবিদগন কিন্তু ততটাই বাস্তবভিত্তিক ধারনা দেওয়ার চেষ্টা করেছেন।
আরও পড়ুন ভারতীয় শিক্ষাবিদদের মতে 👉 শিক্ষা কাকে বলে?
- ঘোড়াই নিমাই চাঁদ; উচ্চমাধ্যমিক শিক্ষা; ABS Publishing House
- ভট্টাচার্য দিব্যেন্দু, বর্মণ প্রনব; উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞানের রূপরেখা; Nurture Publication
- ইসলাম নুরুল; উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান; শ্রীধর প্রকাশনী
- ভক্তা ভক্তি ভূষণ; ভারতীয় শিক্ষার রূপরেখা; অ আ ক খ প্রকাশনী
বিশেষ দ্রষ্টব্য : লেখাটি আপনার পড়াশুনার ক্ষেত্রে কাজে লাগলে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই পোস্ট সম্পর্কিত আপনার কাছে নতুন কোনও তথ্য থাকলে কমেন্টের মাধ্যমে বা ইমেইল করে আমাদের জানান।

0 Comments