জানার জন্য শিক্ষা বলতে কী বোঝো ?
আজকের আলোচনার বিষয় হল, জানার জন্য শিক্ষা কি? বা জানার জন্য শিক্ষা বলতে কী বোঝো (Learning to Know)? এবং "জানার জন্য শিক্ষার তাৎপর্য"?
![]() |
| জানার জন্য শিক্ষা কি ? |
১৯৯৩ সালে UNESCO -র আর্থিক সাহায্যে Jacques Delors -এর নেতৃত্বে একটি আন্তর্জাতিক শিক্ষা কমিশন গড়ে তোলা হয়, যা 'Delors Commission' নামে পরিচিত। এই কমিশন ১৯৯৬ সালের ১১ই এপ্রিল "Learning : The Treasure Within" শিরোনামে একটি রিপোর্ট প্রকাশ করে। ডেলর কমিশন এই রিপোর্টে শিক্ষার চারটি উদ্দেশ্য বা স্তম্ভের কথা উল্লেখ করেছেন। যথা -
- জানার জন্য শিক্ষা (learning to know)
- কর্মের জন্য শিক্ষা (learning to do)
- একত্রে বসবাসের শিক্ষা (learning to live together)
- মানুষ হওয়ার শিক্ষা (learning to be)
জানার জন্য শিক্ষা (Learning to Know)
জানার জন্য শিক্ষার তাৎপর্য
- সমস্যা সমাধানে জ্ঞান অর্জন : মানুষ তার নিজের জীবন সংগ্রামে এগিয়ে চলার ক্ষেত্রে প্রতিনিয়ত যে সমস্ত সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে সেগুলি সমাধানের একমাত্র উপায় হল জ্ঞান অর্জন। অর্থাৎ যেকোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে জ্ঞান অর্জনের একটি বিশেষ তাৎপর্য রয়েছে।
- দৈহিক বিকাশে জ্ঞান অর্জন : ব্যক্তির সুষ্ঠুভাবে শারীরিক বিকাশের জন্য জ্ঞান অর্জন অত্যন্ত প্রয়োজন। শরীরচর্চা খেলাধুলা ব্যায়াম পুষ্টিকর আহার ইত্যাদি সংক্রান্ত যথাযথ জ্ঞান ব্যক্তির দৈহিক বিকাশে সাহায্য করে। তাই দৈহিক বিকাশের ক্ষেত্রে ঐ বিষয়ে জ্ঞান অর্জনের একটি বিশেষ ভূমিকা রয়েছে।
- মানসিক বিকাশে জ্ঞান অর্জন : সংবেদন, প্রত্যক্ষণ, বুদ্ধি, চিন্তন, স্মৃতি, সৃজনশীলতা ইত্যাদি মানসিক প্রক্রিয়াগুলিকে কাজে লাগিয়ে ব্যক্তি জ্ঞান অর্জন করে এবং তার মধ্য দিয়ে ব্যক্তির পূর্ণাঙ্গ মানসিক বিকাশ হয়। সুতরাং এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ব্যক্তির মানসিক বিকাশের ক্ষেত্রে জ্ঞান অর্জন বিশেষ তাৎপর্যপূর্ণ।
- আত্মবিশ্বাস গড়ে তুলতে জ্ঞান অর্জন : ব্যক্তি যখন জ্ঞান অর্জন করার মধ্য দিয়ে তার সর্বাঙ্গীণ বিকাশ ঘটায় তখন তার মধ্যে আত্মবিশ্বাস বোধ গড়ে ওঠে এবং সে তার অর্জিত জ্ঞান দিয়ে বহুমুখী সমস্যার সমাধান করে তুলতে সক্ষম হয়। তাই আত্মবিশ্বাস করে তোলার ক্ষেত্রে জ্ঞান অর্জনের যথেষ্ট গুরুত্ব রয়েছে।
- জ্ঞানের বিস্তারে জ্ঞান অর্জন : যে ব্যক্তি যত বেশি পরিমাণে জ্ঞান অর্জন করতে পারে এবং জ্ঞানের গভীরে প্রবেশ করতে পারে তার জ্ঞানের বিস্তারও বেশি হয়।
- অভিযোজনের ক্ষেত্রে জ্ঞান অর্জন : এই পরিবর্তনশীল বিশ্বের সাথে অভিযোজন করাটাই হলো ব্যক্তির কাছে একটি বড় চ্যালেঞ্জ। নিজের সর্বাঙ্গীন বিকাশের সাথে সাথে নিজেকে টিকিয়ে রাখার ক্ষেত্রেও নিত্য নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে হয়।
বিশেষ দ্রষ্টব্য : লেখাটি আপনার পড়াশুনার ক্ষেত্রে কাজে লাগলে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই পোস্ট সম্পর্কিত আপনার কাছে নতুন কোনও তথ্য থাকলে কমেন্টের মাধ্যমে বা ইমেইল করে আমাদের জানান।
সতর্কবাণী : অ্যাডমিনের অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা কপি-পেস্ট করে অন্য কোনো ব্লগ, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এমনকি ছাপানোও নিষেধ। অন্যথায় আইনত ব্যবস্থা নেওয়া হবে।

1 Comments
খুব ভালো হয়েছে
ReplyDelete