Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

আগ্রহ কাকে বলে? শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকা/গুরুত্ব আলোচনা করো।

📑 উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান : দ্বাদশ শ্রেণী
👉 প্রথম অধ্যায় - শিখন 👈
    আজকের পোস্টটি পড়ে আপনারা যে প্রশ্নের উত্তরটি খুঁজে পাবেন তা হল, আগ্রহ কাকে বলে? শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকা/গুরুত্ব আলোচনা করো। এই পোস্টে আগ্রহের একাধিক সংজ্ঞা দেওয়া হয়েছে এবং শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব বা আগ্রহ কতটা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে সে সম্পর্কেও সংক্ষেপে আলোচনা করা হয়েছে।
প্রশ্ন : আগ্রহ কাকে বলে ? শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকা/গুরুত্ব আলোচনা করো। ২+৬

    আগ্রহ একটি মানসিক প্রক্রিয়া। সাধারণত বহির্জগতের কোনো বিষয়, বস্তু বা অবস্থার প্রতি মনযোগী হওয়াকেই আগ্রহ বলি। তবে মনোবিজ্ঞানীরা আগ্রহের বিভিন্ন দিক উল্লেখ করে আগ্রহ সম্পর্কে ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন। যেমন,

বিভিন্ন মনোবিদদের দেওয়া আগ্রহের সংজ্ঞা

  • ম্যাকডুগাল-এর মতে, অনুরাগ বা আগ্রহ হল সুপ্ত মনোযোগ।
  • ক্রে এবং ক্রো আগ্রহের সংজ্ঞায় বলেছেন, আগ্রহ হল কোনো বিশেষ বস্তু, ব্যক্তি বা কাজের প্রতি একপ্রকার মানসিক আকর্ষণ। 
  • জোন্স (Jones) বলেছেন, আগ্রহ বলতে আমরা বুঝি রাস্তব বা কাল্পনিক কোনো বস্তু বা অবস্থার প্রতি আনন্দের অনুভূতি, যা ব্যক্তিকে কিছু করতে উদ্বুদ্ধ করে। 
  • ড্রেভার বলেছেন, অনুরাগ বা আগ্রহ হল গতিশীল মনোভাব।
  • হার্বাটের মনে করেন, আগ্রহ হল নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য শিশুর মানসিক প্রস্তুতি।
  • বিংহাম (Bingham) -এর মতে, আগ্রহ হল এক প্রকারের মানসিক অবস্থা, যা ব্যক্তিকে কোনো কাজে মনোনিবেশ করতে ও সেই কাজ চালিয়ে যেতে প্রেরণা জোগায়। 
  • স্ট্রং (Strong)-এর মতে, আগ্রহ সফলতার একটি অনির্দিষ্ট পরিমাপক। 
  • লাভেল বলেছেন, বিশেষ কোনো কাজের প্রতি ব্যক্তির যে প্রবণতা তাই হল আগ্রহ। 
  • জন ডিউই-এর মতে, আগ্রহ হল শিশুর বিকাশের অভিমুখে তার ব্যক্তিসত্ত্বার স্বতঃস্ফূর্ত অগ্রগতি।

    সুতরাং বিভিন্ন মনবিদগনের দেওয়া উপরিউক্ত সংজ্ঞাগুলি বিশ্লেষণ করে একথাই বলা যায় যে, আগ্রহ হল এমন একটি মানসিক অবস্থা যা ব্যক্তিকে কোনো বিষয়, বস্তু বা অবস্থার প্রতি মনঃসংযোগ করতে বা কোনও কর্ম সম্পাদনে উদ্বুদ্ধ করে তোলে।

শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকা বা গুরুত্ব

    আধুনিক শিক্ষায় শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব শিক্ষার্থীর সর্বাঙ্গীণ জীবনবিকাশে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। নিম্নে শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকা সংক্ষেপে আলোচনা করা হল -

1) সক্রিয়তা বৃদ্ধি : আগ্রহ শিক্ষার্থীর মধ্যে সক্রিয়তা বৃদ্ধি করে। যা কোনো শিক্ষার্থীকে কোনও বিষয়ের প্রতি জ্ঞানার্জনের ক্ষেত্রে বিশেষ ভাবে আগ্রহী করে তোলে।

2) নির্দেশনা প্রদান : শিক্ষার্থীর অনুরাগকে গুরুত্ব দিয়ে তার শিক্ষামূলক ও বৃত্তিমূলক নির্দেশনা দেওয়া উচিত। তবেই তার জীবনে সাফল্য আসে।

3) পারদর্শিতা অর্জন : কোনো বিষয়ে পারদর্শিতা অর্জন করতে হলে আগ্রহের প্রয়োজন হয়। তাই শিক্ষাক্ষেত্রে আগ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে।

4) অনুশীলনে সহায়তা : শিক্ষার্থী যে বিষয়ের প্রতি বেশি বেশি করে আগ্রহ প্রকাশ করে সেই বিষয়ে তাকে অনুশীলনে সহায়তা দানের মাধ্যমে তার দক্ষতা বৃদ্ধি ঘটানো যেতে পারে।

5) সাফল্যলাভ : আগ্রহের সহায়তায় শিশু জ্ঞান অর্জন করে এবং সাফল্যলাভ করে। তার ফলে তার উদ্দেশ্যপূরণ হয়। সুতরাং এক্ষেত্রে আগ্রহের গুরুত্ব অপরিসীম।

6) বিষয়বস্তু নির্বাচন : অনুরাগ শিক্ষার্থীকে বিষয়বস্তু নির্বাচনে সাহায্য করে। শিক্ষণীয় বিষয়বস্তু শিশুর আগ্রহের সঙ্গে সংযুক্ত হলে সেই বিষয় সহজে আয়ত্ত হয় এবং অনুশীলনে আনন্দ পাওয়া যায়।

7) নির্ভুল বিষয়ে জ্ঞান অর্জন : আগ্রহ শিক্ষার্থীকে তার শিক্ষণীয় বিষয়ে নিখুঁত বা নির্ভুল জ্ঞান অর্জনে সাহায্য করে। ফলে বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীর আত্মবিশ্বাস গড়ে ওঠে।

8) সৃজনশীলতার বিকাশ : কোনও বিষয়ের প্রতি শিশুর বিশেষ আগ্রহ প্রকাশের দ্বারা তার অন্তর্নিহিত সম্ভাবনাকে জানা যায়। সেক্ষেত্রে শিশুর সৃজনশীলতা বিকাশের জন্য বিশেষ ভাবে সহায়তা করা যেতে পারে।

9) প্রেষণা সঞ্চার : আগ্রহ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা লাভের ক্ষেত্রে প্রেষণা সঞ্চার করে। যার ফলে শিখন প্রক্রিয়া অধিক তরান্বিত হয়।

10) মনােযােগ বৃদ্ধি : ম্যাকডুগাল-এর মতে, অনুরাগ বা আগ্রহ হল সুপ্ত মনোযোগ। আগ্রহকে জন্যই শিক্ষার্থী শিক্ষণীয় বিষয়ে অধিক মনােযােগী হয়ে ওঠে। তাই কোনাে বিষয়ে সুষ্ঠু আয়ত্তীকরণ এবং জ্ঞানার্জন আগ্রহের গুরুত্ব রয়েছে।
11) নতুন কর্মে অনুপ্রেরণা : আগ্রহ শিক্ষার্থীকে নতুন নতুন কর্মে অনুপ্রেরণা জোগায়, নতুন সৃষ্টির প্রতি শিক্ষার্থীকে উৎসাহিত করে।
    সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে একথাই বলা যায় যে, বিদ্যালয়ে শিক্ষার্থীর শিক্ষা লাভের পাশাপাশি অন্যান্য দিকে উৎকর্ষতা লাভের ক্ষেত্রেও আগ্রহের গুরুত্ব অপরিসীম।

তথ্যসূত্র : 
  • রায় সুশীল; শিক্ষামনোবিদ্যা; সোমা বুক এজেন্সি 
  • ঘোড়াই নিমাই চাঁদ; উচ্চমাধ্যমিক শিক্ষা; ABS Publishing House
  • ভট্টাচার্য দিব্যেন্দু, বর্মণ প্রনব; উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞানের রূপরেখা; Nurture Publication
  • ইসলাম নুরুল;  উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান; শ্রীধর প্রকাশনী
  • ইসলাম নুরুল, শিক্ষামনোবিদ্যার রূপরেখা; শ্রীধর প্রকাশনী

বিশেষ দ্রষ্টব্য : লেখাটি আপনার পড়াশুনার ক্ষেত্রে কাজে লাগলে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই পোস্ট সম্পর্কিত আপনার কাছে নতুন কোনও তথ্য থাকলে কমেন্টের মাধ্যমে বা ইমেইল করে আমাদের জানান।

সতর্কবাণী : অ্যাডমিনের অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা কপি-পেস্ট করে অন্য কোনো ব্লগ, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এমনকি ছাপানোও নিষেধ। অন্যথায় আইনত ব্যবস্থা নেওয়া হবে। 

Post a Comment

2 Comments

  1. আগ্রহের সংজ্ঞা ও শিক্ষায় আগ্রহের তাৎপর্য ... নোটটি বেশ ভালো। এমন আরও নোট দরকার। ধন্যবাদ

    ReplyDelete
  2. বাঃ আগ্রহ কি ? তার একটা যথাযথ নোট পাওয়া গেলো।

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement