Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ডেলর কমিশনের মতে শিক্ষার চারটি স্তম্ভ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা

ডেলর কমিশনের মতে শিক্ষার চারটি স্তম্ভ কি কি ?

ডেলর কমিশনের মতে শিক্ষার চারটি স্তম্ভ কি কি ?
ডেলর কমিশনের মতে শিক্ষার চারটি স্তম্ভ

আজকের আলোচনার বিষয় হল, "ডেলর কমিশনের মতে শিক্ষার চারটি স্তম্ভ কি কি"? 

    ১৯৯৩ সালে UNESCO -র আর্থিক সাহায্যে Jacques Delors -এর নেতৃত্বে একটি আন্তর্জাতিক শিক্ষা কমিশন গড়ে তোলা হয়, যা 'Delors Commission' নামে পরিচিত। এই কমিশন ১৯৯৬ সালের ১১ই এপ্রিল "Learning : The Treasure Within" শিরোনামে একটি রিপোর্ট প্রকাশ করে। ডেলর কমিশন এই রিপোর্টে শিক্ষার চারটি উদ্দেশ্য বা স্তম্ভের কথা উল্লেখ করেছেন। নিম্নে ডেলর কমিশনের মতে শিক্ষার চারটি স্তম্ভ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হল।   

ডেলোর কমিশনের মতে শিক্ষার চারটি স্তম্ভ হল -  

  1. জানার জন্য শিক্ষা (learning to know)
  2. কর্মের জন্য শিক্ষা (learning to do)
  3. একত্রে বসবাসের শিক্ষা (learning to live together)
  4. মানুষ হওয়ার শিক্ষা (learning to be)
নিম্নে ডেলর কমিশনের দেওয়া শিক্ষার চারটি স্তম্ভ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হল। 

1. জানার জন্য শিক্ষা  (Learning to Know) 

   ডেলোর কমিশনের মতে শিক্ষার প্রথম গুরুত্বপূর্ণ স্তম্ভটি হল 'জানার জন্য শিক্ষা'।  এক কথায় জানার জন্য শিক্ষা বলতে বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করাকে বোঝায়, যা ব্যক্তির জ্ঞান লাভের চাহিদা পূরণ করতে সক্ষম হয়। এই পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাওয়ানোর জন্য জ্ঞানলাভ করা অত্যন্ত আবশ্যক। তাছাড়া এই জ্ঞান লাভের মাধ্যমেই মানুষ তার সর্বাঙ্গীন বিকাশ করতে পারে এবং নিত্য নতুন সমস্যার সমাধান করার মাধ্যমে জীবন সংগ্রামে অগ্রসর হতে পারে।

2. কর্মের জন্য শিক্ষা (Learning to Do)

   ডেলর কমিশনের মতে শিক্ষার দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্তম্ভটি হল 'কর্মের জন্য শিক্ষা'।  যে শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে শিক্ষার্থী কাজ করার সক্ষমতা অর্জন করে, কর্মের প্রতি শ্রদ্ধাবোধ গড়ে ওঠে, কোনোও কাজ সুনিপুণ ভাবে করার জন্য বিশেষ দক্ষতা অর্জন করে, শিক্ষার্থীদের মধ্যে পরস্পর মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করার মানসিকতা গড়ে ওঠে, শিক্ষার্থীর মধ্যে যে অন্তর্নিহিত ক্ষমতা রয়েছে তার বহিঃপ্রকাশ ঘটে সেই শিক্ষাকে বলা হয় কর্মের জন্য শিক্ষা। ডেলোর কমিশনের মতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের সাথে সাথে একজন প্রশিক্ষিত কর্মী হিসেবে আত্মপ্রকাশ করবে।  

3. একত্রে বসবাসের শিক্ষা (Learning to Live Together)

    ডেলর কমিশনের মতে শিক্ষার তৃতীয় তাৎপর্যপূর্ণ স্তম্ভটি হল 'একত্রে বসবাসের জন্য শিক্ষা'। একত্রে বসবাসের শিক্ষা বলতে সেই শিক্ষাকে বোঝায় যে শিক্ষা অর্জন করার মধ্য দিয়ে শিক্ষার্থীরা লিঙ্গ, জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, ধনী,গরিব নির্বিশেষে সকলে পরস্পর মিলেমিশে বসবাস করার মানসিকতা গড়ে ওঠে। এই শিক্ষা শিক্ষার্থীকে হিংসা-বিদ্বেষপূর্ণ সংকীর্ণ মনোভাবকে ত্যাগ করে ভাতৃত্ববোধের বিকাশের কথা বলে। যা এই একবিংশ শতাব্দীতে অত্যন্ত প্রয়োজনীয় শিক্ষা বলে ডেলর কমিশন মনে করেন।

4. মানুষ হওয়ার শিক্ষা (Learning to Be)

    ডেলর কমিশনের মতানুযায়ী শিক্ষার চতুর্থ স্তম্ভটি হলো মানুষ হওয়ার শিক্ষা। যে শিক্ষা সহযোগিতা, সহধর্মিতা, সহমর্মিতা ইত্যাদি সামাজিক গুণাবলী বিকাশের পাশাপাশি শিক্ষার্থীর মধ্যে নৈতিক মূল্যবোধ গড়ে তোলার কথা বলে সেই শিক্ষা হল মানুষ হওয়ার শিক্ষা। এই শিক্ষা শিক্ষার্থীকে স্বার্থপরতার মনোভাব ত্যাগ করে স্বার্থহীনভাবে কর্ম সম্পাদন করতে শেখায়। তাই ডেলর কমিশনের মতে, 'মানুষ হওয়ার শিক্ষা' হলো শিক্ষার আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য বা স্তম্ভ।

বিশেষ দ্রষ্টব্য : লেখাটি আপনার পড়াশুনার ক্ষেত্রে কাজে লাগলে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই পোস্ট সম্পর্কিত আপনার কাছে নতুন কোনও তথ্য থাকলে কমেন্টের মাধ্যমে বা ইমেইল করে আমাদের জানান।

সতর্কবাণী : অ্যাডমিনের অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা কপি-পেস্ট করে অন্য কোনো ব্লগ, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এমনকি ছাপানোও নিষেধ। অন্যথায় আইনত ব্যবস্থা নেওয়া হবে।

Tag : #Digital_Puthi #দ্বাদশ_শ্রেণীর_শিক্ষাবিজ্ঞান

Post a Comment

1 Comments

  1. শিক্ষার চারটি স্তম্ভ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলে ভালো হয়।

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement