Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

'শিক্ষা' শব্দটির বুৎপত্তিগত অর্থ কি? | 'Education' শব্দটির বুৎপত্তিগত অর্থ কি?

'শিক্ষা' শব্দটির বুৎপত্তিগত অর্থ 

শিক্ষা শব্দের অর্থ কি; শিক্ষা শব্দের উৎপত্তি; শিক্ষা শব্দের সমার্থক শব্দ
শিক্ষা শব্দের উৎপত্তি

 

    আজকের এই পোস্টে আপনি জানতে পারবেন, 'শিক্ষা' শব্দটির বুৎপত্তিগত অর্থ কি?, 'Education' শব্দটির বুৎপত্তিগত অর্থ কি? শিক্ষা শব্দের উৎপত্তি কোথা থেকে হয়েছে,  শিক্ষা শব্দের সমার্থক শব্দ কি? ইত্যাদি এমন আরও অনেক প্রশ্নের উত্তর। তাহলে দেরি না করে ঝটপট উপরিউক্ত প্রশ্নের উত্তরগুলি জেনে নেওয়া যাক।  

বাংলা 'শিক্ষা' শব্দটির উৎপত্তি বা বুৎপত্তিগত অর্থ 

    বাংলা শিক্ষা শব্দটির বুৎপত্তিগত অর্থ অন্বেষণ করতে গিয়ে সাধারণত দুই ধরনের মত পাওয়া যায়। যথা : 

প্রথম মত : প্রথম মত অনুযায়ী, 'শিক্ষা' শব্দটি সংস্কৃত ধাতু 'শাস্‌' থেকে এসেছে। যার অর্থ হল শাসন করা, নিয়ন্ত্রণ করা, শিক্ষা দেওয়া, নির্দেশনা দেওয়া, শৃঙ্খলিত করা ইত্যাদি।

দ্বিতীয় মত : দ্বিতীয় মত অনুযায়ী, বাংলা 'শিক্ষা' শব্দটি সংস্কৃত ধাতু 'শিক্ষ্‌' থেকে এসেছে। যার অর্থ হলো 'বিদ্যা অর্জন করা'। 

শিক্ষা শব্দের সমার্থক শব্দ 

    আবার শিক্ষা শব্দটির সমার্থক শব্দ হিসেবে 'বিদ্যা' শব্দটিকে ব্যবহার করা হয়। এই 'বিদ্যা' শব্দটি সংস্কৃত ধাতু 'বিদ্‌' থেকে এসেছে, যার অর্থ হলো 'জানা' বা 'জ্ঞান আহরণ করা'।

ইংরেজি 'Education' শব্দটির বুৎপত্তিগত অর্থ

    অন্যদিকে বাংলা শিক্ষা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হিসেবে 'Education' শব্দটি কে ব্যবহার করা হয়। তবে ইংরেজী  'Education' শব্দটি 'ল্যাটিন' শব্দ থেকে এসেছে এই বিষয়ে কোনো মতপার্থক্য না থাকলেও ঐ 'Education' শব্দটি কোন কোন ল্যাটিন শব্দ থেকে উৎপত্তি হয়েছে তা নিয়ে শিক্ষাবিদ্‌গনের মধ্যে ভিন্ন ভিন্ন মত পরিলক্ষিত হয়। যেমন : 

প্রথম মত : 'Education' শব্দটির বুৎপত্তিগত অর্থ 'Educare'

    প্রথম মতালম্বী শিক্ষাবিদগণ মনে করেন যে, ইংরেজি 'Education' শব্দটি এসেছে ল্যাটিন শব্দ 'Educare' থেকে। যার অর্থ হলো লালন পালন করা (to bring up) বা পরিচর্যা করা (to nourish)। অর্থাৎ এই মত অনুযায়ী শিশুকে যথাযথ পরিচর্যার মধ্য দিয়ে লালন পালন করে তাকে জীবনযাপনের উপযোগী মানুষ হিসেবে গড়ে তোলাই হল শিক্ষা। 

দ্বিতীয় মত : 'Education' শব্দটির বুৎপত্তিগত অর্থ 'Educere'

    দ্বিতীয় মতালম্বী বিশ্বাসী শিক্ষাবিদগণ ইংরেজি 'Education' শব্দটির বুৎপত্তিগত অর্থ খুঁজতে গিয়ে জানতে পেরেছেন যে, ইংরেজি 'Education' শব্দটি ল্যাটিন শব্দ 'Educere' থেকে এসেছে । যার অর্থ হলো নির্দেশনা দান করা (to late out), নিষ্কাশন করা (draw out)। অর্থাৎ এই মত অনুযায়ী শিক্ষা হল সেই প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে শিশুর মধ্যে অন্তর্নিহিত যে সম্ভাবনাগুলি রয়েছে সেগুলি কে যথাযথ নির্দেশনা দানের মধ্য দিয়ে বের করে আনা সম্ভব বা বহিঃপ্রকাশ ঘটানো সম্ভব।

তৃতীয় মত : 'Education' শব্দটির বুৎপত্তিগত অর্থ 'Educatum'

    তৃতীয় মতালম্বী বিশ্বাসী শিক্ষাবিদগণ মনে করেন ইংরেজি 'Education' শব্দটি ল্যাটিন শব্দ 'Educatum' থেকে এসেছে। যার আক্ষরিক অর্থ হলো শিক্ষাদানের কাজ (act of teaching)। অর্থাৎ শিক্ষার বুৎপত্তিগত অর্থ অনুযায়ী শিক্ষার্থীকে উপযুক্ত শিক্ষাদানের মধ্য দিয়ে তার সর্বাঙ্গীণ বিকাশ ঘটানোই হলো শিক্ষা।

চতুর্থ মত : 'Education' শব্দটির বুৎপত্তিগত অর্থ 'Educo'

    এই মতে বিশ্বাসী মনে, ইংরেজি 'Education' শব্দটি ল্যাটিন শব্দ 'Educo' থেকে এসেছে। যার অর্থ হলো বাইরে নিয়ে আসা (to lead out)। যদিও এই মতটি দ্বিতীয় মতাদর্শে বিশ্বাসী গণের সঙ্গে মিল রয়েছে। অর্থাৎ এই মতানুযায়ী শিক্ষার্থীর অন্তর্নিহিত প্রতিভাকে শিক্ষাদানের মধ্য দিয়ে বাইরে বের করে নিয়ে আসাই হল শিক্ষা। 

পঞ্চম মত : 'Education' শব্দটির বুৎপত্তিগত অর্থ 'Educatus'

    এই মতে বিশ্বাসীগণ ইংরেজি 'Education' শব্দটির বুৎপত্তিগত অর্থ হিসেবে খুঁজে পেয়েছেন ল্যাটিন শব্দ 'Educatus' কে। যার আক্ষরিক অর্থ হলো প্রতিপালন করা বা লালন পালন করা। এই মতটির আক্ষরিক অর্থও প্রথম মতাবলম্বীদের সঙ্গে মিল রয়েছে। অর্থাৎ শিক্ষার্থীকে লালন পালন করে একজন পরিপূর্ণ মানুষরূপে গড়ে তোলাই হলো শিক্ষা।

ষষ্ঠ মত : 'Education' শব্দটির বুৎপত্তিগত অর্থ 'Educatio'

    ষষ্ঠ এবং সর্বশেষ মত অনুযায়ী ইংরেজি 'Education' শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ 'Educatio' থেকে। যার আক্ষরিক অর্থ হলো আচার-ব্যবহার। অর্থাৎ শিক্ষা হল সেই প্রক্রিয়া যা অর্জনের মধ্য দিয়ে শিশুর মধ্যে আচার-ব্যবহারগত পরিবর্তন লক্ষ করা যায়।

সপ্তম মত : 'Education' শব্দটির বুৎপত্তিগত অর্থ ‘edex’ এবং ‘duccrduc’

    জোসেফ টোয়াডেল শিপলি নামক এক পণ্ডিত তাঁর লিখিত Dictionary of Word Origins’এ লিখেছেন যে, ইংরেজি education এর উৎপত্তি হয় ল্যাটিন 'edex' এবং 'duccrduc' শব্দদ্বয় থেকে। এখানে 'edex' এর অর্থ ‘বের করা’ এবং 'duccrduc' এর বাংলা করলে হয় ‘পথ প্রদর্শন করা’।

    বাংলা শিক্ষা এবং ইংরেজি এডুকেশন শব্দটির বুৎপত্তিগত অর্থগুলি বিশ্লেষণ করে শিক্ষা সম্পর্কে একটি প্রাথমিক ধারণা পেতে পারি। এই ধারণা থেকে আমরা শিক্ষাকে একটি বিশেষ প্রক্রিয়া হিসেবে বিবেচনা করতে পারি। যেমন : 

  • শিক্ষা হলো শিশুকে যথাযথ পরিচর্যার মধ্য দিয়ে লালন পালন করে তাকে জীবনযাপনের উপযোগী মানুষ হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া। 
  • শিক্ষা হলো শিশুর মধ্যে যে অন্তর্নিহিত সম্ভাবনা রয়েছে তা যথাযথ নির্দেশনা দানের মধ্য দিয়ে বহিঃপ্রকাশ ঘটানোর প্রক্রিয়া।
  • শিক্ষা হলো শিক্ষার্থীকে উপযুক্ত শিক্ষাদনের মধ্য দিয়ে তার সর্বাঙ্গীণ বিকাশ ঘটানোর প্রক্রিয়া।
  • শিক্ষা হলো শিক্ষার্থীর আচরণগত পরিবর্তনের প্রক্রিয়া।
বিশেষ দ্রষ্টব্য : লেখাটি আপনার পড়াশুনার ক্ষেত্রে কাজে লাগলে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই পোস্ট সম্পর্কিত আপনার কাছে নতুন কোনও তথ্য থাকলে কমেন্টের মাধ্যমে বা ইমেইল করে আমাদের জানান।

সতর্কবাণী : অ্যাডমিনের অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা কপি-পেস্ট করে অন্য কোনো ব্লগ, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এমনকি ছাপানোও নিষেধ। অন্যথায় আইনত ব্যবস্থা নেওয়া হবে।  




Post a Comment

3 Comments

  1. ইংরেজি education এর উৎপত্তি হয় ল্যাটিন 'edex' এবং 'duccrduc' শব্দদ্বয় থেকে
    এইটা জানতাম না। নতুন তথ্য পেয়ে ধন্যবাদ আপনাকে

    ReplyDelete
  2. বাঃ এমন সম্পূর্ণ নোট অন্য কোথাও পায় নি। ধন্যবাদ স্যার। এমন আরও নোট চাই।

    ReplyDelete
  3. Informative note

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement